আজও করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ১৮২

admin | আপডেট: ১৬ মার্চ ২০২২ - ০৫:৫৭:০৭ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় সারাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৮২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে। শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ। বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর করোনাভাইরাসে মৃত্যুশূন্য ছিল বাংলাদেশ। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন। উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

 

 

কিউটিভি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৬

▎সর্বশেষ

ad