ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাশিয়ার জ্বালানির প্রতি ‘মোহ’ কমাতে বললেন বরিস জনসন

admin | আপডেট: ১৫ মার্চ ২০২২ - ০৭:৫৪:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার রাশিয়ার জ্বালানি শক্তির প্রতি ‘মোহ’ কমাতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন। যার মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বকে ‘ব্ল্যাকমেইল’ করার সুযোগ পাচ্ছেন। বরিস জনসন ব্রিটিশ গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফে লেখেন, ২০১৪ সালে রুশ প্রেসিডেন্ট পুতিন কর্তৃক ক্রিমিয়া অধিগ্রহণের সময় পশ্চিমা নেতারা একটি ‘ভয়ানক ভুল” করে যা পুতিনকে ‘বহু দূর’ অগ্রসর হওয়ার সুযোগ দেয় এবং ক্রমেই তারা রুশ শক্তির ওপর নির্ভরশীল হতে থাকে। এর ফলশ্রুতিতে ‘তিনি (পুতিন) যখন শেষ পর্যন্ত ইউক্রেনে জঘন্য যুদ্ধ করতে অগ্রসর হন তখন তিনি জানতেন, তাকে শাস্তি দেওয়াটা বিশ্বের জন্য কঠিন হবে।

’ তিনি আরো বলেন, ‘বিশ্ব ক্রমাগত এই ব্ল্যাকমেইলের অধীন হতে পারে না। ’ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আকাশচুম্বী জ্বালানির দামের মধ্যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনার জন্য সৌদি আরব সফরের আগে জনসন এ মন্তব্য করলেন।

সূত্র: এএফপি

 

 

কিউটিভি/আয়শা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫২

▎সর্বশেষ

ad