ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জেলেনস্কির

admin | আপডেট: ১৫ মার্চ ২০২২ - ০৩:২৯:৫৬ পিএম

আন্তর্জাতিক ডেসক্ : ইউক্রেনে হামলা চালানো রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান। খবর নিউইয়র্ক টাইমসের। রুশ সেনাদের উদ্দেশ্য তিনি বলেন, ইউক্রেনের জনগণের পক্ষ থেকে আমি আপনাদের একটি সুযোগ দিচ্ছি। বেঁচে থাকার সুযোগ। আপনারা যদি আমাদের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন, তা হলে আমরা মানুষের সঙ্গে যেভাবে আচরণ করা উচিত, সেভাবে আপনাদের সঙ্গে শোভনীয় আচরণ করব। 

জেলেনস্কি বলেন, রাশিয়া ইতোমধ্যে ৯০টি যুদ্ধবিমান হারিয়েছে। রুশ সেনারা এমন প্রতিরোধ আশা করেননি।ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সম্পর্কে রাশিয়ায় কয়েক দশক ধরে যে মিথ্যাচার চালানো হয়েছে, রুশ সেনারা সেই প্রপাগান্ডা বিশ্বাস করে ফেলেছেন। প্রসঙ্গত দুই সপ্তাহ আগেও ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ আত্মসমর্পণ করলে রুশ সেনাদের সাধারণ ক্ষমার পাশাপাশি নগদ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

▎সর্বশেষ

ad