ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের লাইভে নারীর অভিনব প্রতিবাদ

admin | আপডেট: ১৫ মার্চ ২০২২ - ১১:০৩:৫৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের নিউজ বুলেটিন লাইভের সময় ‘যুদ্ধ চাই না’ প্লাকার্ড নিয়ে অভিনব প্রতিবাদ করেছেন চ্যানেলটির একজন কর্মী।

সিএনএনের খবরে বলা হয়েছে, সোমবার এই ঘটনা ঘটে। ওই নারী যে প্লাকার্ড ধারণ করেন তাতে লেখা ছিল—যুদ্ধ বন্ধ কর, যুদ্ধকে না বলুন। আর অস্পষ্ট ভাষায় লেখা ছিল, রাশিয়ানরা যুদ্ধের বিপক্ষে।

রাশিয়ার স্বাধীন বিক্ষোভ নজদারি গ্রুপ ‘ওভিডি’ জানিয়েছে, ওই নারী চ্যানেলটির কর্মী।

টেলিগ্রাম চ্যানেলে ওভিডি জানিয়েছে, তার নাম মারিয়া ওভস্যায়ানিকোভা

অভিনব এই প্রতিবাদকারী নারীর একজন বন্ধু ওভিডিকে জানিয়েছে, মারিয়া এখন মস্কোর একটি পুলিশ কার্যালয়ে আছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এই ঘটনায় মারিয়াকে বিচারের মুখোমুখি করা হতে পারে।

টেলিভিশনের লাইভে অভিনব প্রতিবাদের আগে এক ভিডিওতে মারিয়া বলেন, ইউক্রেনে যা সংঘটিত হচ্ছে তা অপরাধ। রাশিয়া আগ্রাসী দেশ। আর এই আগ্রাসনের জন্য দায়ী মাত্র একজন ব্যক্তি।

সূত্র: রয়টার্স, সিএনএন

কিউটিভি/অনিমা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৩

▎সর্বশেষ

ad