ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চীনে আবার বেড়েছে সংক্রমণ, শেনহেন শহরে লকডাউন

admin | আপডেট: ১৫ মার্চ ২০২২ - ১০:২৯:১০ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়ে কোথাও কোথাও তিনগুণ হয়েছে৷ গত দুই বছরে দৈনিক সংক্রমণ এত বেশি বাড়তে দেখেনি চীন৷  দ্রুত লকডাউনের আওতায় নেয়া হয়েছে একটি অঞ্চল৷

করোনার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চীনের৷ বিশ্বে প্রথম সেই দেশে কোভিড-১৯-এর সংক্রমণ ধরা পড়ার পরই এই নীতি ঘোষণা করেছিল সরকার৷ ফলে একটা সময় স্বস্তি ফিরতে শুরু করে পুরো দেশে৷ তবে হঠাৎ আবার দুশ্চিন্তা বাড়ানোর তথ্য আসছে৷

দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ এক দিনে ১৮০৭ জনের লক্ষণযুক্ত (সিম্পটোমেটিক) সংক্রমণ৷ আগের দিনের ৪৭৬ জনের তুলনায় প্রায় তিনগুণ বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে চীনের স্বাস্থ্য বিভাগ৷

আগের দিন কোনো লক্ষণ নেই বলে ‘অ্যাসিম্পটোমেটিক’ হিসেবে চিহ্নিত করা ১১৪ জনের দেহে পরের দিনই করোনা সংক্রমণের লক্ষণ দেখা দেয়ায় করোনার দ্রুত বিস্তারের আশঙ্কা করছে কর্তৃপক্ষ৷

এবং তাতে সংকট আবার চরমের দিকে যেতে পারে বলেও মনে করা হচ্ছে৷ সে কারণে দুটি জরুরি ব্যবস্থাও নেয়া হয়েছে দ্রুত৷

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনহেনকে নেয়া হয়েছে লকডাউনের আওতায়৷ হুয়াই এবং টেনসেন্ট-এর মতো টেক জায়ান্টদের শহরে ৬৬ জনের দেহে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছিল৷ এক কোটি ৭০ লাখ মানুষের শহরে ৬৬ খুব বড় কোনো সংখ্যা নয়৷ তারপরও সংক্রমণ তাড়াতাড়ি ছড়ানোর আশঙ্কা রোধে কঠোরতম সিদ্ধান্ত নিয়েছে চীনের স্বাস্থ্য বিভাগ৷

এছাড়া দেশের সব নাগরিককে ‘টেস্ট-কিট’ কিনে করোনা-পরীক্ষা করার অনুমতিও দেয়া হয়েছে৷ এতদিন এই সুযোগ কারো ছিল না৷ সবাইকে ডাক্তারের কাছে গিয়েই পরীক্ষা করাতে হতো৷

সূত্র: ডয়েচে ভেলে

কিউটিভি/অনিমা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৮

▎সর্বশেষ

ad