ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে রুম ডেটিংয়ে যা করল তরুণী

admin | আপডেট: ১৪ মার্চ ২০২২ - ০৪:০৯:৪৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দুই বছর আগে ইরাকের বিমানবন্দরের কাছে এক ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ডসের এলিট ফোর্স কুদসের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। ওই হত্যার প্রতিশোধ নিতে রুম ডেটিংয়ে গিয়ে এক যুবককে ছুরিকাঘাত করেন ২১ বছর বয়সি ইরানি-আমেরিকান তরুণী নিকা নিকাউবিন। 

পুলিশ জানায়, ছুরিকাঘাতের পর ওই যুবক নিকাকে ধাক্কা মেরে দৌড়ে রুম থেকে বেরিয়ে যান এবং জরুরি সেবা ৯১১ নম্বরে ফোন দেন। একই সময় নিকাও রুম থেকে দৌড়ে বের হন এবং হোটেলকর্মীদের বলেন, তিনি এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছেন। পুলিশকে নিকা বলেন, তিনি প্রতিশোধ নিতে চান। বর্তমানে ছুরিকাঘাতপ্রাপ্ত ব্যক্তির অবস্থা কি তা জানা যায়নি। পুলিশ ওই তরুণীকে আটক করেছে। অস্ত্র বহন এবং ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। শুনানির জন্য নিকাকে ২৪ মার্চ আদালতে তোলা হবে।

 

 

কিউটিভি/আয়শা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৬

▎সর্বশেষ

ad