ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিশ্বের ভয়ংকর ‘স্নাইপার ওয়ালি’ কী সত্যিই এখন ইউক্রেনে?

admin | আপডেট: ১৪ মার্চ ২০২২ - ০১:০৬:০৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়াই করতে বিশ্বের অন্যতম ভয়ংকর ‘স্নাইপার ওয়ালি’ এখন ইউক্রেনে। মার্কা, সিবিসি ও দ্য ইনডিপেনডেন্টসহ বেশ কয়েকটি বিশ্ব গণমাধ্যম এমন খবরই দিয়েছে। সত্যিই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে স্নাইপার ওয়ালি ইউক্রেনে গেছেন কি না সে নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কে

গণমাধ্যমগুলো জানিয়েছে,  পেশায় একজন কম্পিউটার বিজ্ঞানী হলেও ওয়ালি আফগান অভিযানে ন্যাটো সেনাদের সাথে স্নাইপার চালক হিসেবে কাজ করেছেন। মার্কার খবর বলছে, আফগানিস্তানে দুই বছরে বেশ কয়েকজন ‘শত্রু’কে দক্ষতার সাথে স্নাইপার ওয়ালি হত্যা করেছেন।  ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসেবে আফগানিস্তানে ছিলেন ওয়ালি।

আফগানিস্তানে ‘এলিট জেটিএল-টু ইউনিটে’ কাজ করার অভিজ্ঞতা আছে ওয়ালির। এই দলের সাড়ে তিন হাজার মিটার দূর থেকে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করার রেকর্ড আছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি রাশিয়াকে ঘায়েল করতে বিদেশি যোদ্ধাদের তার দেশে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়েই ইউক্রেনে গেছেন কানাডিয়ান নাগিরিক ওয়ালি।

বিশ্বের বিভিন্ন দেশে নামিদামি অনেক স্নাইপার চালক আছেন। তাদের অনেকেই অবশ্য নিজের পরিচয় গোপন রাখতে চান। তবে ‘ওয়ালি’ এখানে ব্যতিক্রম। দিনে চার-পাঁচ গুরুত্বপূর্ণ শত্রুকে খতম পারলেেই তাকে ভালো স্নাইপার চালক হিসেবে বিবেচনা করা হয়। আর ৭-১০ জনকে হত্যা করতে পারলে তার নাম ওঠে এলিট শ্রেণিতে। তবে ওয়ালির প্রতিদিন ৪০ জনকে হত্যা করার দক্ষতা আছে বলেই পশ্চিমা বিশ্বে তিনি বিশেষভাবে পরিচিত। 

সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ালি বলেছেন, ‘আমি তাদেরকে সাহায্য করতে এখানে এসেছি। কেবল রাশিয়ার মানুষ নয় বলেই তাদের ওপর বোমা মিসাইল ছোড়া হচ্ছে। আমার স্ত্রী এখানে আসতে দিতে চায়নি। তারপরও আমি এসেছি।’

ভিডিও সংগৃহিত

সূত্র: মার্কাদ্য ইন্ডিপেনডেন্টসিবিসি নিউজ

কিউটিভি/অনিমা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০৫

▎সর্বশেষ

ad