ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ফ্রান্সে জলবায়ুর পক্ষে কয়েক হাজার মানুষ মিছিল করেছে

admin | আপডেট: ১৩ মার্চ ২০২২ - ১১:১৫:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  ফ্রান্স জুড়ে হাজার হাজার মানুষ আগামী মাসে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে জলবায়ু সংকটের বিষয়ে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানাতে শনিবার বিক্ষোভ প্রদর্শন করেছে।

বিক্ষোভকারীরা তাদের বার্তায় পৃথিবীর সুরক্ষার বিষয়ে অগ্রাধিকার  দেওয়ার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান।

সাম্প্রতিক জরিপে অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত নির্বাচনী প্রচারণার মিডিয়া কভারেজে জলবায়ু সংকট বিষয়ে আলোচনায় স্থান পেয়েছে মাত্র ১.৫ শতাংশ।

বিক্ষোভের আয়োজকরা জানান, প্যারিসে ৩২ হাজারসহ সারা দেশে ৮০ হাজার বিক্ষোভকারী অংশ নেয়। অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মাত্র ৪০ হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে, যাদের ১১ হাজার রাজধানীতে বিক্ষোভে অংশ নিয়েছে।

উত্তরাঞ্চলীয় লিল নগরীর বাসিন্দা ও আন্দোলনকর্মী লিডি ল্যাম্পিন বার্নান্ড জলবায়ু সংকটকে অত্যন্ত খারাপ বলে বর্ণনা করেছেন।
তিনি আরও বলেন, আমাদের সন্তানদের জন্য রেখে যাওয়া ভূমি রক্ষা করতে হবে। কিন্তু রাজনীতিবিদরা এখনও পর্যন্ত দেখাননি যে, তারা চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। 

কিউটিভি/অনিমা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:১৫

▎সর্বশেষ

ad