ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

১০ টাকায় চিকেন বিরিয়ানি!

admin | আপডেট: ১২ মার্চ ২০২২ - ০৭:২৬:০৭ পিএম

ডেস্ক নিউজ :  বিরিয়ানির নাম শুনে জিভে পানি আসে না এমন মানুষ কমই আছেন। তবে বর্তমান বাজারে ৮০-১০০ টাকার নীচে এক প্লেট বিরিয়ানি আশাই করা যায় না। এই অগ্নিমূল্যের বাজারে ১০ টাকা প্লেট বিরিয়ানির কথা কি কেউ চিন্তা করতে পারেন? 

হ্যাঁ, এটাই সত্যি। ভারতের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে বিক্রি হচ্ছে ১০ টাকায় এক প্লেট চিকেন বিরিয়ানি! আর এই ১০ টাকার বিরিয়ানি খেতে ছোট থেকে বৃদ্ধদের ভিড় চোখে পড়ার মত। শুধু তাই নয়, ওই দোকানে পাওয়া যাচ্ছে ৫ টাকায় ১ প্লেট চাউমিন ও পাস্তা।

কাটোয়া শহরের পানুহাটের বাসিন্দা শ্যামল পানুহাটের রাজমহিষী উচ্চমাধ্যমিক স্কুলের সামনে এই বিরিয়ানি বিক্রি করেন। স্কুলের টিফিন পিরিয়ডে শিক্ষার্থীরা তার কাছে বিরিয়ানি খেতে সবচেয়ে বেশি ভিড় জমায়।

শুধু শিক্ষার্থীরাই নয়, শহরের অনেক দোকান কর্মচারী থেকে মুরু করে আশপাশের বাসিন্দারাও আসছেন ১০ টাকার বিরিয়ানি দিয়ে টিফিন সারতে। 

শ্যামল  বলেন, “অল্প দামে বিরিয়ানি বিক্রি করছি। তাই প্রচুর বিক্রি হচ্ছে। কেউ ২০ টাকা বা ৫০ টাকা প্লেট বিরিয়ানি চাইলেও পাবেন। তবে পড়ুয়াদের দিকটা মাথায় রেখেই ১০ টাকার বিরিয়ানি চালু করেছি।”

শ্যামল আরও বলেন, “করোনা ভাইরাসের জন্য ২ বছর স্কুলগুলো বন্ধ ছিল। তখন ঠ্যালা গাড়ি নিয়ে খুব একটা বের হতে পারিনি। খুব খারাপ সময় কেটেছে। এখন ভালই বিক্রি হচ্ছে।”

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউটিভি/অনিমা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৫

▎সর্বশেষ

ad