ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

admin | আপডেট: ১২ মার্চ ২০২২ - ০৯:৪৯:০২ এএম

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে ৫ হাজার ৯৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৮৮ হাজার ৮৮৮ জনের। এর আগে শুক্রবার মৃত্যু হয়েছিলো ৬ হাজার ৫৬৯ জনের এবং ১৭ লাখ ৬৭ হাজার ৮০০ জন আক্রান্ত হয়েছিলেন।

শনিবার ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৫০ লাখ ৫১ হাজার ৭১৩ জন। মৃত্যু হয়েছেন ৬০ লাখ ৫৭ হাজার ২৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ কোটি ৮৯ লাখ ৮১ হাজার ৩৬২ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়; দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ভাইরাসটিতে মারা গেলেন ২৯ হাজার ১০৫ জন।

আর ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৫৭ জনের। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

কিউটিভি/অনিমা/ ১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৮

▎সর্বশেষ

ad