ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নারী দিবসের ভাষণেও যুদ্ধের কথাই বললেন পুতিন

admin | আপডেট: ০৮ মার্চ ২০২২ - ১২:০৯:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের ময়দান থেকে রুশ সেনাদের পিছু ডাকবেন না। নারী দিবস উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও ভাষণে পুতিন এমন আহ্বানই জানিয়েছেন। তিনি বলেন, ‘যারা সেনাবাহিনীর কাজ করছে তারা কোনো বৈরিতায় কিংবা শত্রুতায় অংশ নিচ্ছে না। তারা সামনে থেকে তাদের নির্দিষ্ট দায়িত্বই পালন করছেন।’

তিনি আরও বলেন, ‘জানি ইউক্রেনে থাকা সেনাদের মা, স্ত্রী, বোন, হবু স্ত্রী এমনকি প্রেমিকারারও উদ্বেগে দিন পার করছেন।’ এসময় পুতিন বিশ্বস্ততা, নির্ভরতা ও সমর্থনদাতা হিসেবে নারীদের প্রশংসাও করেন।

তিনি বলেন, ‘প্রিয় নারীগণ, আপনারাই পৃথিবীকে উত্তম ও দয়াবান করে তুলেছেন আপনাদের সহনশীলতা দিয়ে। আপনাদের কোমলতা, উদ্যম আর ভেতরের শক্তি সত্যিই অসাধারণ।’

সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৮

▎সর্বশেষ

ad