ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘বেসামরিকদের সরিয়ে দিতে’ চার শহরে যুদ্ধবিরতি দিল রাশিয়া

admin | আপডেট: ০৭ মার্চ ২০২২ - ০৬:০৫:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া আজ সোমবার ইউক্রেনের চার শহরে মানবিক করিডর চালু করার ঘোষণা দিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, ওই চার শহরের বেসামরিক নাগরিকদের অন্যত্র সরিয়ে নিতে সহায়তার জন্য মস্কো এ সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের স্থানীয় সময় সকাল ১০টা থেকে তৃতীয়বারের মতো দেওয়া সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকিভ, মারিওপোল এবং সুমি শহর থাকবে সাময়িক যুদ্ধবিরতির আওতায়।

তবে এ ব্যাপারে ইউক্রেনের তরফ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।  এর আগে মারিওপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে মানবিক করিডর খোলার দুটি প্রচেষ্টা ভেস্তে গেছে। ইউক্রেনের অভিযোগ, যুদ্ধবিরতি ঘোষণা করেও রাশিয়া হামলা বন্ধ না করার জেরে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা ভেস্তে গেছে।
সূত্র: বিবিসি।

 

 

কিউটিভি/আয়শা/৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫

▎সর্বশেষ

ad