ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

যুদ্ধের বিপক্ষে রাশিয়াজুড়ে বিক্ষোভ, একদিনে আটক ৪৫০০

admin | আপডেট: ০৭ মার্চ ২০২২ - ০৪:২৪:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভ্লাদিমির পুতিন প্রশাসন ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে। দেশটিতে চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। এই বিক্ষোভে ধরপাকড় চলছে রোজ। এর মধ্যে রোববার একদিনেই দেশটিতে প্রায় সাড়ে চার হাজার বিক্ষোভকারীকে আটক করেছে রুশ পুলিশ।  খবর আলজাজিরার।

বিক্ষোভ চলাকালে হাজারও রুশ নাগরিক যুদ্ধের বিরুদ্ধে স্লোগান দেন। তারা পুতিনকে উদ্দেশ্য করে ‘যুদ্ধ চাই না’, ‘তোমার জন্য লজ্জা’ ইত্যাদি স্লোগান দেন। সম্প্রতি রাশিয়াতে বিক্ষোভের ওপর নানারকম বিধিনিষেধ আরোপ করা সত্ত্বেও ইউক্রেনে হামলার প্রতিবাদে বহু বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হামলা শুরুর পর থেকে গত ১১ দিনে ১০ হাজারের বেশি রুশ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

এর আগে কারাগারে থাকা পুতিনের কড়া সমালোচক আলেক্সি নাভালনি প্রতিদিন বিক্ষোভ করার ডাক দিয়ে বলেছেন, রাশিয়ানদের ‘ভীতু কাপুরুষদের জাতি’ হওয়া উচিত নয়। যদিও গত কয়েক বছর ধরে নতুন কিছু আইন প্রণয়নের কারণে রাশিয়াতে বিক্ষোভে অংশ নেওয়া বেশি কঠিন হয়ে পড়েছে।

 

 

কিউটিভি/আয়শা/৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৩

▎সর্বশেষ

ad