ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাশিয়ায় ব্যবসা বন্ধ করলো নেটফ্লিক্স

admin | আপডেট: ০৭ মার্চ ২০২২ - ০২:০২:২৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :   গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে দেশটির কয়েকটি শহর দখলে নিয়েছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার এই হামলাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা বিশ্ব। 

এমন পরিস্থিতিতে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো। স্থানীয় সময় রবিবার (৬ মার্চ) পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি রাশিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন স্থগিত করার ঘোষণা দিয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকও রাশিয়ায় লাইভ স্ট্রিমিং ও নতুন কনটেন্ট আপলোড স্থগিতের ঘোষণা দিয়েছে।

নেটফ্লিক্সের মুখপাত্র বলেন, পরিস্থিতি বিবেচনায় তারা রাশিয়ায় তাদের সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

এছাড়া প্রাইজওয়াটারহাউজকুপারসও (পিডব্লিউসি) রাশিয়াতে তাদের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

কিউটিভি/অনিমা/৭ ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০২

▎সর্বশেষ

ad