ডেস্ক নিউজ : সুপ্রিম কোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেছেন, দ্রুততর সময়ের মধ্যে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার। আর এই অঙ্গীকার পূরণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে ও আইনের বিধান অনুসরণ করে কাজ করতে হবে। আজ শনিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে কনফারেন্স রুমে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে’ তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, নির্দিষ্ট সময়ে সকাল ১০টার মধ্যে নিম্ন আদালতের কার্যক্রম শুরু করতে হবে।
যাতে মামলার অনেকাংশ জট ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমে আসে। আলোচনাসভায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ উপস্থিত ছিলেন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ডিএমপির বিভিন্ন থানার ২৫ জন ওসি, বিভিন্ন জোনের ডিসি, পিবিআই, র্যাব, দুদক, মাদক, জেল, পিপি, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. ফিরোজুর রহমান (মন্টু), বিভিন্ন হাসপাতালের পরিচালকদের প্রতিনিধি ও বিচার বিভাগীয় কর্মকর্তা প্রমুখ।
কিউটিভি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০২






