ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

অস্ত্রবিরতির অপব্যবহার না করতে রাশিয়াকে আহ্বান জানাল ইউক্রেন

admin | আপডেট: ০৫ মার্চ ২০২২ - ০৬:২১:৩৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক রাশিয়াকে সতর্ক করে জানিয়েছে, যুদ্ধবিরতির আওতায় মানবিক করিডরের সুবিধা নিয়ে যেন রাশিয়া নিজেদের সৈন্য অগ্রসর না করে। তার দাবি, রুশ সৈন্যরা যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে মানবিক করিডর দিয়ে ইউক্রেনীয় অবস্থানের কাছাকাছি চলে যাওয়ার ব্যাপারে তথ্য রয়েছে। ইউক্রেনের সরকার সেই তথ্য যাচাই-বাছাই করছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইউক্রেন করিডর ব্যবহার করে মানবিক সহায়তা সামগ্রী, বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের সরিয়ে নিতে কাজ করছে। ভেরেশচুক আরও বলেছেন, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় মধ্যস্থতা করেছে। শহরগুলো থেকে বেসামরিক নাগরিকদের অন্যত্র যাওয়ার মানবিক করিডরে নেতৃত্ব দেবে তারা।

যুদ্ধবিরতি দেওয়া হয়েছে মারিউপোল এবং ভলনোভাখা শহর দুটির জন্য। দুই শহরের বাসিন্দাদের জন্য মানবিক করিডর খোলার সিদ্ধান্ত হয়েছে স্থানীয় সময় সকাল ৯টা থেকে। বিকাল ৪টা পর্যন্ত এটি খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। 

 

 

কিউটিভি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

▎সর্বশেষ

ad