ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভুয়া খবরে কারাদণ্ডের বিধান রেখে আইন পাস রাশিয়ার

admin | আপডেট: ০৫ মার্চ ২০২২ - ০৩:১৭:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়ায় সামরিক বাহিনী নিয়ে ভুয়া খবরের জন্য কারাদন্ডের বিধান রেখে আইন পাস করা হয়েছে। 

দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন। ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। 

এতে সৈন্যদের নিয়ে ভুয়া সংবাদ পরিবেশনের জন্য সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদন্ডের বিধান রাখা হয়েছে। 

এছাড়া পুতিন রাশিয়ার বিরুদ্ধে অবরোধের ডাক দেয়ার জন্য জরিমানা কিংবা কারাদন্ডের বিধান রাখা আরো একটি বিলে স্বাক্ষর করেন। 

উল্লেখ্য, ইউক্রেনে হামলার জন্য পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে।

কিউটিভি/অনিমা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৬

▎সর্বশেষ

ad