ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আট দিনে দেশ ছেড়েছে ১২ লাখ ইউক্রেনীয়: জাতিসংঘ

admin | আপডেট: ০৫ মার্চ ২০২২ - ১০:৪৬:৩১ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই অভিযান শুরু হয়। অভিযানে ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।

রুশ সামরিক অভিযান শুরুর পর দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন ইউক্রেনীয়রা। ২৪ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে পরের বৃহস্পতিবার ৩ মার্চ পর্যন্ত ১২ লাখেরও বেশি ইউক্রেনীয় শরণার্থী দেশ ছেড়ে প্রতিবেশি রাষ্ট্রগুলোতে পাড়ি জমিয়েছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য দিয়েছে।

সংস্থাটির মতে, ওই আটদিনে মোট ১২ লাখ ৯ হাজার ৯৭৬ জন ইউক্রেনীয় শরণার্থী দেশ ছেড়েছেন। এর মধ্যে অর্ধেকের বেশি গেছেন প্রতিবেশী দেশ বেলারুশে। আর বাকি অর্ধেক পাড়ি জমিয়েছেন অন্যান্য প্রতিবেশ দেশ- হাঙ্গেরি, স্লোভাকিয়া, মলডোভা ও রোমানিয়ায়।

এছাড়াও আরও বহু সংখ্যক মানুষ ইউক্রেন ছেড়ে যাওয়ার জন্য দেশের অভ্যন্তরে ও বাইরে চলন্ত অবস্থায় আছে, জানিয়েছে ইউএনএইচসিআ। সূত্র: সিএনএন

কিউটিভি/অনিমা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৬

▎সর্বশেষ

ad