ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকির মুখে ফেলেছে: বরিস জনসন

admin | আপডেট: ০৪ মার্চ ২০২২ - ১০:৩৩:০৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেপরোয়া কর্মকাণ্ড গোটা ইউরোপকে সরাসরিকে হুমকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্নিকাণ্ডের পর এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। রুশ বাহিনীর হামলায় পরমাণু বিদ্যুৎকেন্দ্রেকে অগ্নিকাণ্ডের খবর শুনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন জনসন। এরপরই এক বিবৃতিতে এই মন্তব্য করেন জনসন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “পুতিনের বেপরোয়া পদক্ষেপ এখন সমগ্র ইউরোপের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলতে পারে।”ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র এই পরিস্থিতিকে ‘গুরুতরভাবে উদ্বেগজনক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “উভয় নেতা (জনসন-জেলেনস্কি) একমত হয়েছেন যে রাশিয়াকে অবিলম্বে জাপোরিঝঝিয়া বিদ্যুৎকেন্দ্রে আক্রমণ বন্ধ করতে হবে এবং প্ল্যান্টে জরুরি সেবা প্রদানকারী সেখানে যাওয়ার অনুমতি দিতে হবে।”উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে অন্যতম বিশ্ব পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই অভিযান শুরু হয়। আজ শুক্রবার অভিযানের নবম দিন। বিগত আট দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাতে রুশ বাহিনী হামলায় ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এটি ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণিক বিদ্যুৎকেন্দ্র, যা ইউক্রেনের বিদ্যুতের চাহিদার প্রায় ২৫ শতাংশ মেটায়। সূত্র:বিবিসি

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩১

▎সর্বশেষ

ad