লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ১১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

admin | আপডেট: ০৩ মার্চ ২০২২ - ০৩:৪৮:৫৯ পিএম

ডেস্ক নিউজ : লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ১১৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে তারা ঢাকায় পৌঁছেছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস আইওএমের সহায়তায় বাংলাদেশিরা দেশে ফেরেন।

লিবিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান ফ্লাইটটি যথাসময়ে পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৭

▎সর্বশেষ

ad