এ অঙ্গীকার কিন্তু ফাঁকা বুলি হওয়া উচিত নয়: সিইসি

admin | আপডেট: ০২ মার্চ ২০২২ - ০৫:৩৯:৪৮ পিএম

ডেস্ক নিউজ : ভোটাধিকার রক্ষার অঙ্গীকার ফাঁকা বুলি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন,‘এ অঙ্গীকারের কথাটি কিন্তু ফাঁকা বুলি হওয়া উচিত না। শুধু মুখের উক্তি দিয়ে প্রচার করলেই হবে না।এটা অবশ্য অর্থবহ এবং অর্থবহ করতে হবে। যেকোনো অঙ্গীকার অর্থবহ ও একে অন্তরে লালন করতে হবে।’ 

তিনি বলেন,‘পায়রাকে যেভাবে খাঁচা থেকে মুক্ত করে দিয়ে শান্তির বার্তা দেওয়া হয়, ঠিক সেইভাবে আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’এর আগে দিবসটি উপলক্ষে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে সকাল সোয়া ৮টায় সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা পায়রা অবমুক্ত করেন। এরপর সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে এক ঘণ্টা পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এসে শেষ হয়। 

শোভাযাত্রায়া নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান,মো.আলমগীর ও আনিছুর রহমান এবং ইসি সচিব মো.হুমায়ুন কবীর খোন্দকারসহ ইসির কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন।

 

 

কিউটিভি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৮

▎সর্বশেষ

ad