ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ত্রোপচার করে কানে লাগালেন ব্লুটুথ হেডফোন! কেন?

admin | আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২২ - ০৯:৩৮:১১ এএম

ডেস্ক নিউজ : ভারতের এক বেসরকারি ডাক্তারি কলেজের ৭৮ জন পড়ুয়া পরীক্ষা দিতে বসেছিলেন মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিক্যাল কলেজে। কলেজের ডিন সঞ্জয় দীক্ষিত সংবাদ সংস্থাকে জানান, বাইরে থেকে আসা পরীক্ষকদের পরীক্ষার্থীদের মধ্যে একজনকে দেখে সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা। জিজ্ঞাসাবাদের পর তার প্যান্টের পকেট থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়, যা ব্লুটুথের মাধ্যমে একটি হেডফোনের সঙ্গে সংযুক্ত ছিল। কিন্তু প্রাথমিক ভাবে পরীক্ষা করার পরও ওই পরীক্ষার্থীর কাছ থেকে কোনও হেডফোন উদ্ধার করা যায়নি।

বেশ খানিকক্ষণ পর একজন পরীক্ষক ওই পরীক্ষার্থীর কানে দেহের চামড়ার রঙের ব্লুটুথ হেডফোনটি দেখতে পান। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, ওই পরীক্ষার্থী এক ইএনটি বিশেষজ্ঞের সাহায্যে অস্ত্রোপচারের মাধ্যমে কানে হেডফোনটি লাগিয়েছেন।

ওই পরীক্ষার্থীর সঙ্গে অন্য আরও একজন নকল করতে গিয়ে ধরা পড়েন। তার কাছ থেকেও ব্লুটুথ ডিভাইস পাওয়া যায়। পরীক্ষকরা সব ডিভাইস বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্যে পাঠিয়ে দিয়েছেন।

একটি অন্তর্বর্তী কমিটিও গঠন করা হয়েছে ঘটনার তদন্ত করার জন্য। তদন্তের রিপোর্ট হাতে আসার পরই কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন যে ওই পরীক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হবে কি না।

কলেজে ভর্তির পর থেকে গত ১১ বছর ধরে নাকি ওই শিক্ষার্থী চেষ্টা করছিলেন শেষ পরীক্ষায় উতরে যাওয়ার। ব্যর্থ হচ্ছিলেন প্রতিবারই। এ বছরই ছিল শেষ সুযোগ, তবুও শেষ রক্ষা হল না। 

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউটিভি/অনিমা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৮

▎সর্বশেষ

ad