এশিয়ান কাপের বাছাইপর্বে ‘ই’ গ্রুপে বাংলাদেশ

admin | আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০২২ - ০৪:০২:২০ পিএম

স্পোর্টস ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে গ্রুপ ‘ই’ তে জায়গা পেয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার দুপুরে এই ড্র অনুষ্ঠিত হয়।  জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ মালয়েশিয়া, তুর্কমেনিস্তান এবং বাহরাইন। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলতি বছরের ৮ থেকে ১৪ জুন অনুষ্ঠিত হবে বাছাইপর্বের এই ম্যাচগুলো। নিরপেক্ষ ভেন্যু মালয়েশিয়ায় গিয়ে খেলতে হবে বাংলাদেশকে।

২০২৩ এশিয়ান কাপের মূল পর্বে অংশ নিবে ২৪টি দেশ। স্বাগতিক চীনসহ এরই মধ্যে ১৩ দেশ সরাসরি মূল পর্ব নিশ্চিত করেছে। বাছাইপর্ব থেকে মূল পর্বে জায়গা করে নিবে ১১টি দেশ। বাছাইপর্বের ছয় গ্রুপের সেরা ছয় দল এবং সেরা পাঁচ রানার্সআপ নিশ্চিত করবে মূল পর্ব।

বাছাইপর্বের ছয় গ্রুপ

গ্রুপ এ: কুয়েত (স্বাগতিক), নেপাল, ইন্দোনেশিয়া, জর্ডান
গ্রুপ বি: মঙ্গোলিয়া (স্বাগতিক), ইয়ামেন, ফিলিপাইন, ফিলিস্তিন।  
গ্রুপ সি: উজবেকিস্তান (স্বাগতিক), শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড।  
গ্রুপ ডি: ভারত (স্বাগতিক), কম্বোডিয়া, আফগানিস্তান, হংকং।
গ্রুপ ই: মালয়েশিয়া (স্বাগতিক), বাংলাদেশ, তুর্কমেনিস্তান, বাহরাইন।
গ্রুপ এফ:  কিরগিজস্তান (স্বাগতিক), সিঙ্গাপুর, মায়ানমার, তাজিকিস্তান।

আয়োজক দেশ চীনসহ সরাসরি মূলপর্বে সুযোগ পাওয়া ১২ দল হল- সিরিয়া, অস্ট্রেলিয়া, ইরান, সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরাক, ভিয়েতনাম, লেবানন, কাতার।

 

 

কিউটিভি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad