চালকের আসনে বাংলাদেশ

admin | আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২২ - ০১:৪৫:৩৩ পিএম

ডেস্কনিউজঃ ৪ উইকেট তুলে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। ম্যাচের ২৮ ওভারের সময় বোলিং করতে এসে ব্রেকথ্রু এনে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাজঘরে ফেরালেন আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদীকে। সোজা বলে কাট করতে গিয়ে কট বিহাইন্ড হন হাসমতুল্লাহ। ৩ চার ও ১ ছয়ে তার ব্যাট থেকে আসে ৪৩ বলে ২৮ রান।

আফগানিস্তান: ১৬১/৪ (৩৮.০ ওভার)

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে সফরকারী আফগানিস্তান। প্রথম ১৫ ওভারে আফগান ব্যাটারদের রান করার তেমন সুযোগ দেননি টাইগার বোলাররা।

এই সময়ে নিতে পেরেছেন দুই উইকেটে, ফিল্ডাররা হাতছাড়া করেছেন সহজ ও কঠিন মিলিয়ে দুটি সুযোগ।

তৃতীয় ওভারে রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। এরপর ইনিংসের ১৪তম ওভারে ইব্রাহিম জাদরানকে ফেরান শরিফুল ইসলাম এখন পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৫ ওভারে ৫৬ রান ২ উইকেটের বিনিময়ে।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই ও ফজল হক ফারুকি।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বিপুল/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | দুপুর ১:৪২

▎সর্বশেষ

ad