ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বিরল তারিখ ২২-২-২২!

admin | আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২২ - ০৩:৩০:৫১ পিএম

ডেস্ক নিউজ :  আজ সকালে ঘুম থেকে উঠে, ক্যালেন্ডার দেখেছেন কি? দারুণ একটি তারিখ পার করছেন আপনি! মানে আজকের তারিখটি অংকে লিখলে এমনই দাঁড়ায় ২২-২-২২ কিংবা ২-২২-২২। গাণিতিক হিসাব বলছে, ২ সংখ্যার এ ঘটনা আর কখনও ঘটবে না।

আজ ২২ ফেব্রুয়ারি ২০২২ ইং; অর্থাৎ সংখ্যায় লিখলে হয় ২২.০২.২০২২। আরও সরলীকরণ করলে ২২০২২০২২। আজকের তারিখটি একইসঙ্গে প্যালিনড্রোমিক এবং অ্যাম্বিগ্রামিকও। মানে আপনার মনের অজান্তেই তারিখটি বিরল!

মজা করেই অনেকে বলছেন, আজ Tuesday (মঙ্গলবার) শুধু নয়, আজ TWOsday-ও। ভেবে দেখলে সত্যিই আজ ২-এরই দিন। গুগলে TWOsday লিখে সার্চ করলেও দারুণ একটি ঝলকানি দেখতে পাবেন; এতে আপনার মনে হবেই দিনটি বিশেষ!

শব্দ বা সংখ্যা নিয়ে বিভিন্ন শব্দের খেলা যারা খেলে থাকেন, তারা প্যালিনড্রোম নামটির সঙ্গে পরিচিত। প্যালিনড্রোম মানে হল যে শব্দকে সামনে থেকে বা পেছন থেকে পড়লে শব্দের উচ্চারণ আর অৰ্থের কোন বদল হয় না। এ জাতীয় প্যালিনড্রোমের তারিখ বর্তমান শতাব্দীতে রয়েছে ৩৬টি।

সাধারণ সংখ্যার মধ্যে এমন চোখ ধাঁধানো তারিখ খুব কমই আসে। আপনার জীবনে টাকা-পয়সা, খাওয়া-দাওয়া ঘুরে ফিরে আসবে। কিন্তু এমন তারিখ হয়তো আর কখনো ঘুরে আসবে না। তাই খোঁজখবর রাখুন, এমন দিনগুলো হয়ে থাকুক অবিস্মরণীয়।

কিউটিভি/অনিমা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

▎সর্বশেষ

ad