মেসিদের সঙ্গে কাতার বিশ্বকাপে যাবেন আগুয়েরো!

admin | আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২২ - ০৯:০৯:৩২ পিএম

স্পোর্টস ডেস্ক : হৃদরোগের কারণে গত ডিসেম্বরে ফুটবলকে বিদায় জানাতে বাধ্য হয়েছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। অবসর না নিলে কাতার বিশ্বকাপে লিওনেল মেসিদের সঙ্গে হয়তো খেলতেন তিনিও। তবে আর্জেন্টিনা দলের সঙ্গে এখনো কাতারে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। আগুয়েরো নিজেই জানিয়েছেন, তিনি আর্জেন্টিনা দলের সঙ্গে কাতারে যাবেন।

‘রেডিও টেন’কে আগুয়েরো বলেছেন, ‘আমি কাতার বিশ্বকাপে যাচ্ছি। এই সপ্তাহে এ ব্যাপারে একটি বৈঠক হবে। আমি সেখানে থাকব। স্কালোনি এবং চিকি তাপিয়ার (আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট) সঙ্গে কথা হয়েছে। আমরা ব্যাপারটা নিয়ে অগ্রসর হতে চাই। ’আগুয়েরো আরো বলেন, ‘আমি সেখানে যেতে চাই।  বাস্তবতা হচ্ছে, আমি যদি বিশ্বকাপে যাই তাহলে ছেলেদের সঙ্গে থাকতে পারব। আমি তাদের অনুশীলন করাতে পারব। এটা কোনো সমস্যা নয়। আমি যাচ্ছি এটা নিশ্চিত। যদি জাতীয় দলের সঙ্গে না সম্ভব হয়, তাহলেও ছেলেদের সঙ্গে আমি থাকব আমি। তাদের কিছুটা হলেও উৎসাহিত করার করার চেষ্টা করব। ’

 

 

কিউটিভি/আয়শা/১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৯

▎সর্বশেষ

ad