ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

হামলার অজুহাত খুঁজছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

admin | আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২২ - ১২:০৭:০২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সীমান্তে রুশ সেনার উপস্থিতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র দাবি করছে যে, হামলা চালাতে রাশিয়া অজুহাত খুঁজছে। কয়েক দিনের মধ্যেই এই হামলা চালানো হতে পারে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাইডেন। সেসময় ইউক্রেন-রাশিয়া সংকটের কূটনৈতিক সমাধান এখনো সম্ভব বলে আসজা প্রকাশ করেছেন তিনি।

এ প্রসঙ্গে বাইডেন বলেন, রাশিয়া সাজানো হামলা চালিয়ে ইউক্রেনে অভিযানের অজুহাত খুঁজছে। এমনটি বিশ্বাসের কারণ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। এর পরপরই একই দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মূলত ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া বা না দেওয়া নিয়েই এই উত্তেজনার শুরু। পূর্ব ইউরোপের এই দেশটিকে যেন ন্যাটোর সদস্য না করা হয়, সে জন্য জোর দাবি জানিয়ে আসছে মস্কো। তাদের এই দাবি আমলে নেয়নি যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। ইউক্রেন ন্যাটোয় যোগ দেবে কি না সেই প্রশ্নে জবাবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ন্যাটোর সদস্য পদ তাঁর দেশের নিরাপত্তা নিশ্চিত করবে। এ ইস্যুতে সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৫

▎সর্বশেষ

ad