ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা প্রশমনে ইরানের উদ্যোগ

admin | আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২২ - ১১:৩২:২৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেনের উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনে এবার তৎপর হলো ইরান। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবারের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান। খবর আনাদোলুর। দুই দেশের শীর্ষ কূটনীতিকরা গত মঙ্গলবার এ ফোনালাপ করেন। কিয়েভ ও মস্কোর মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনে করণীয় নির্ধারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে।

এ সময় ইউক্রেনের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান। এ ছাড়া চলমান উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে তৃতীয়পক্ষের জন্য বসে না থেকে কূটনীতিক চ্যানেলে সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনারও পরামর্শ দেয় ইরান।

 

 

কিউটিভি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ সকাল ১১:৩১

▎সর্বশেষ

ad