ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘হিজবুল্লাহ মানসম্মত রকেটকে নির্ভুল ক্ষেপণাস্ত্রে রূপান্তর করতে পারে’

admin | আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২২ - ১১:০৬:৫৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, আমরা দীর্ঘদিন থেকে লেবাননে ড্রোন বানাচ্ছি। যারা ড্রোন কিনতে চান, তারা দরপত্র দাখিল করতে পারেন। হিজবুল্লাহ মানসম্মত রকেটকে নির্ভুল ক্ষেপণাস্ত্রে রূপান্তর করতে পারে। এ কাজে ইরানি ‘বিশেষজ্ঞরা’ সহায়তা করছেন।

বুধবার সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নাসরুল্লাহর দাবি হিজবুল্লাহ অস্ত্র প্রকল্পগুলোর বিরুদ্ধে ইসরায়েলের উদ্যোগ সংগঠনটির জন্য ‘শাপে বর’ হয়েছে। তিনি আরও দাবি করেন, ১৯৯৭ সালের পর থেকে হিজবুল্লাহ লেবাননের আকাশ প্রতিরক্ষায় মনোযোগ দিয়েছে। এরপর থেকে লেবাননের ওপর ইসরায়েলি জঙ্গি বিমানের চলাচল কমে গেছে।

উল্লেখ্য, ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে একে অপরকে শত্রু মনে করে। তারা দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে।ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তারা ইরানের পরমাণু সক্ষমতার পর হিজবুল্লাহর সামরিক সক্ষমতাকে ‘দ্বিতীয় চরম হুমকি’ হিসেবে অভিহিত করে আসছেন।

 

 

কিউটিভি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ সকাল ১১:০৫

▎সর্বশেষ

ad