ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

৩ বছর ধরে নিখোঁজ শিশু, পাওয়া গেল গোপন কক্ষে!

admin | আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০২২ - ০৮:০৮:৫৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিন বছর ধরে নিখোঁজ থাকা একটি শিশুমেয়েকে সিঁড়ির নিচে তৈরি ‘অন্ধকার এবং ভেজা’ ছোট ঘরে লুকানো অবস্থায় পাওয়া  গেছে। অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকার ছোট শহর স্পেন্সারে এ ঘটনা ঘটেছে। পেইসলি শালটিস নামের মেয়েটি ২০১৯ সালে নিখোঁজ বলে পুলিশকে জানানো হয়েছিল। সেই সময়ে পুলিশ সন্দেহ করে, তার বাবা-মা কিম্বার্লি এবং কার্ক শালটিসের হেফাজতের আবেদনে হেরে যাওয়ার পরে তাকে অপহরণ করেছেন।

প্রথম নিখোঁজ হওয়ার স্থান থেকে ১৫০ মাইল (২৪০ কিমি) দূরের একটি গোপন স্থানে মেয়েটিকে লুকিয়ে রাখা হয়েছে, এমন খবর পেয়ে পুলিশ স্পেনসার শহরের বাড়িটিতে অনুসন্ধান চালায়। পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘এক ঘণ্টার কিছু বেশি সময় ধরে বাড়িটিতে তল্লাশির পর শিশুটিকে একটি অস্থায়ী কক্ষে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়। বেসমেন্টে (ভূগর্ভস্থ কক্ষ) যাওয়ার একটি বন্ধ সিঁড়ির নিচে ওই ঘরটি তৈরি করা হয়েছিল।

সিঁড়ির ধাপগুলো অপসারণ করার পরে শিশু এবং তার অপহরণকারী কিম্বার্লি কুপার শাল্টিসকে অন্ধকার এবং ভেজা ঘরটিতে লুকিয়ে থাকতে দেখা যায়। অপহরণকারীরা মেয়েটিকে কীভাবে এতদিন লুকিয়ে রাখতে পেরেছে তা ভেবে পুলিশ বিস্ময় প্রকাশ করেছে। পুলিশ প্রধান জোসেফ সিনাগ্রা সিএনএনকে বলেন, ‘বিভিন্ন সূত্রে খবর পেয়ে আমরা ওই বাড়িতে দশ বারোবার গিয়েছিলাম। ’

পুলিশ প্রধান আরো বলে, ‘মেয়েটির মা-বাবা আমাদের কাছে দুই বছর ধরে মিথ্যা বলে আসছিল। মেয়েটির বাবাও বলছিলেন, মেয়েটা কোথায় তা মোটেই জানেন না তিনি। ’পুলিশ জানিয়েছে মেয়েটি ভালো আছে। তার ওপর নির্যাতনের কোন লক্ষণ নেই। স্থানীয় মিডিয়া আউটলেট সিবিএস২ বলেছে, উদ্ধারের পর মেয়েটি পুলিশকে বলেছিল তাকে ম্যাকডোনাল্ডের ফাস্টফুড কিনে দিতে। শিশুটির বাবা-মায়ের বিরুদ্ধে একটি শিশুকে বিপদাপন্ন করা এবং হেফাজত নিয়ে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে। শিশুটিকে তার দাদার বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল বলে তাকেও অভিযুক্ত করা হচ্ছে।  

সূত্র: এএফপি।

 

 

কিউটিভি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৬

▎সর্বশেষ

ad