২৪ দিন পর করোনায় সর্বনিম্ন মৃত্যু

admin | আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০২২ - ০৬:৫৩:৫১ পিএম

ডেস্ক নিউজ : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৮৭ জনে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা গত ২৩ জানুয়ারির পর সর্বনিম্ন।

সেদিন ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। একই সময় নতুন করে তিন হাজার ৯২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ২৩ হাজার ৩১ জনে। শনাক্তের হার ১২.২০ শতাংশ। এর আগে মঙ্গলবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩৪ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল চার হাজার ৭৪৬ জন। শনাক্তের হার ছিল ১৩.৭৭ শতাংশ।

 

 

কিউটিভি/আয়শা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬:৩৫

▎সর্বশেষ

ad