স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে কুমিল্লার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। লিগ পর্বে পয়েন্টের তালিকার দ্বিতীয় স্থানে থাকায় প্রথম কোয়ালিফাইয়ারে খেলেছিল দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা। টেবিলের শীর্ষ দল বরিশালের বিপক্ষে প্রথম কোয়ালিফাইয়ারে হেরে যায় কুমিল্লা। ওই ম্যাচে বরিশাল ১০ রানে জিতে সরাসরি ফাইনালে চলে যায়।
বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি কুমিল্লা-চট্টগ্রাম। এই ম্যাচে যারা জিতবে তারা শুক্রবার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে বরিশালকে।
চট্টগ্রাম: উইল জ্যাকস, জাকির হোসেন, আফিফ হোসেন, চাঁদ উইক ওয়ালটন, শামিম হোসেন, মেহেদি হাসান মিরাজ, বেনি হাওয়েল,আকবর আলী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মৃতুঞ্জয় চৌধুরী।
কুমিল্লা: লিটন দাস, মাহমুদুল হাসান জয়, ইমরুল কায়েস, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনিল নারিন, আরিফুল হক, আবু হায়দার রনি, শহিদুল ইসলাম, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
কিউটিভি/আয়শা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬:০১






