ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মাদককাণ্ডে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

admin | আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০২২ - ১২:৩১:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  মাদক মামলায় মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে গ্রেফতার করা হয়েছে। 

মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার প্রত্যর্পণের অনুরোধ জানানোর পর দেশটির একটি আদালতের বিচারক তাকে গ্রেফতারের আদেশ দেন।

মঙ্গলবার বিকেলে আদালতের মুখপাত্র মেলভিন দুতার্তে জানান, হার্নান্দেজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

গ্রেফতারি পরোয়ানা জারি হলে রাজধানী তেগুসিগালপায় তা বাড়িতে ঢোকে পুলিশ। হুয়ান অরল্যান্ডো আত্মসমর্পণ করেন। এরপর তাকে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়।

তিনি মাদক পাচারকারীদের সঙ্গে জড়িত থাকার অভিযোগের মধ্যে পদত্যাগের পর থেকে এ জল্পনা চলছিল। বামপন্থী নেতা জিওমারা কাস্ত্রো গত মাসে তার স্থলাভিষিক্ত হন। তিনি হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট।

২০১৪ সাল থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। তিনি অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

তার বিরুদ্ধে মাদক পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ চক্রের সদস্য তার ছোট ভাই টনি হার্নান্দেজকে যুক্তরাষ্ট্রে গত বছর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

হন্ডুরাস বছরের পর বছর ধরে লাতিন আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে চোরাচালানকৃত মাদকের একটি প্রধান ট্রানজিটে পরিণত হয়েছে। 

কিউটিভি/অনিমা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩১

▎সর্বশেষ

ad