ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮ কোটি বছর আগের ‘সি ড্রাগনের’ জীবাশ্ম উদ্ধার

admin | আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০২২ - ১০:৫৪:৪৯ এএম

ডেস্ক নিউজ :  ১৮ কোটি বছর আগের একটি ‘সি ড্রাগনের’ জীবাশ্ম খুঁজে পেয়েছেন যুক্তরাজ্যের একদল গবেষক। জীবাশ্মটি ইচথিওসরস বা ‘সি ড্রাগন নামে পরিচিত। এটি যুক্তরাজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার। এর আগে এতো বড় জীবাশ্ম এবং কঙ্কাল কখনো উদ্ধার হয়নি। 

জানা যায়, এর দৈহিক আকার অনেকটা ডলফিনের মতো। বর্তমানে গবেষকদের বিস্ময়ের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ইস্ট মিডল্যান্ড থেকে উদ্ধারকৃত জীবাশ্মটি। ২৫০ মিলিয়ন বছর আগে প্রথম দেখা গিয়েছিল ইচথিওসরস বা ‘সি ড্রাগন’। পৃথিবী থেকে প্রাণীটি বিলুপ্ত হয়েছিল আজ থেকে প্রায় ৯০ মিলিয়ন বছর আগে। সাম্প্রতিক সময় সবচেয়ে প্রাচীন সামুদ্রিক ড্রাগনের জীবাশ্ম হিসেবে গবেষকদের কাছে জায়গা পেয়েছে এটি।

ডলফিন আকৃতির এই ড্রাগনের জীবাশ্ম লম্বায় ৩৩ ফুট। ওজন জানা গেছে অন্তত ১ টন। রুটল্যান্ড কাউন্টিতে একটি রিজার্ভার খুঁজে পেয়েছিলেন গবেষকরা। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ইচথিওসরস বা ‘সি ড্রাগন’টি। এরে দৈর্ঘ্য প্রায় ১০ মিটার। জো ডেভিস নামের এক ব্যক্তি উদ্ধার করেছেন জীবাশ্মটি। লিসেস্টারশায়ার এবং রুটল্যান্ড ওয়াইল্ডলাইফ ট্রাস্ট এর কনজারভেশন বা সংরক্ষণ দলের প্রধান এই জোডেভিস। জানা গেছে কোন রি-ল্যান্ডস্কেপিংয়ের কাজ করতে গিয়ে এই ‘সি ড্রাগন’র জীবাশ্মের সন্ধান পান তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান।

কিউটিভি/অনিমা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৪

▎সর্বশেষ

ad