ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কানাডার উপকূলে ট্রলার ডুবে ১০ জনের মৃত্যু

admin | আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০২২ - ১০:৪৫:৪৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  কানাডার পূর্ব উপকূলীয় এলাকায় স্প্যানিশ একটি মাছ ধরার ট্রলার ডুবে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। কানাডা ও স্প্যানিশ উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাটি নিশ্চিত করেছেন। খবর বিবিসি’র।

কানাডার জয়েন্ট রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (জেআরসিসি) জানিয়েছে, পূর্ব নিউফাউন্ডল্যান্ডের ২৫০ নটিক্যাল মাইল দূরত্বে ট্রলারটির ডুবে যায়। তবে তিনজন নাবিককে উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দলের সদস্যরা।

স্পেনের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, সোমবার (১৪ ফেব্রুয়ারি) ডুবে যাওয়ার সময় ট্রলারটিতে ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৬ জন স্পেনের, পাঁচজন পেরুর এবং তিনজন ঘানার নাগরিক রয়েছেন।

দেশটির মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্পেনের উত্তর-পশ্চিম গ্যালিসিয়া অঞ্চলে একটি মাছ ধরার জাহাজ ভিলা দে পিটানক্সো, মাদ্রিদে স্থানীয় সময় সকালে দুর্ঘটনার কবলে পড়ার খবর পাঠায়। এর পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়।

স্পেন সরকারের মুখপাত্র ইসাবেল রদ্রিগেজ সংবাদ সম্মেলনে জানান, কর্তৃপক্ষ স্থানীয় উদ্ধারকারী দলগুলোর সঙ্গে সমন্বয় এবং যোগাযোগ রাখছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক টুইট বার্তায় বলেন, নিউফাউন্ডল্যান্ডে ডুবে যাওয়া গ্যালিসিয়ান জাহাজের নিখোঁজ নাবিকদের সন্ধানে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এসময় ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

কিউটিভি/অনিমা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৫

▎সর্বশেষ

ad