ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৪টি উপশাখার উদ্বোধন

admin | আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২২ - ০৭:০৯:১৮ পিএম

ডেস্ক নিউজ : শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ৪টি উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। 

উপশাখাগুলো হলো, বাউনিয়া বাজার উপশাখা, উত্তরা, ঢাকা, ওসমানিয়া পুলের গোড়া উপশাখা, মোহরা, চট্টগ্রাম, বারীনগর উপশাখা, বারবাজার, ঝিনাইদহ এবং ঝাউডাঙ্গা বাজার উপশাখা, কলারোয়া, সাতক্ষীরা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখাসমূহের উদ্বোধন করেন। 

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

কিউটিভি/অনিমা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৯

▎সর্বশেষ

ad