ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বাইডেনের ইউক্রেন সফরের পরিকল্পনা নেই : হোয়াইট হাউস

admin | আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২২ - ০৪:৪৭:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমানে ইউক্রেন সফরের কোন পরিকল্পনা নেই। হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জেন-পিয়েরে এক ব্রিফিংয়ে বাইডেনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির আমন্ত্রণ প্রসঙ্গে এ কথা বলেন। তিনি বলেন, “এই সময়ে কোন ভ্রমণ পরিকল্পনা ঘোষণা অথবা বিবেচনার সুযোগ নেই।”

জেন পিয়র বলেন, প্রেসিডেন্টের সময়সূচি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে কোন ভ্রমণ পরিকল্পনার সুযোগ নেই এবং এটি অবশ্যই ইউক্রেন সফরের বিষয়টি নিশ্চিত করছে না। এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে কর্মকর্তা পর্যায়ে কথোপকথন চালিয়ে যাওয়া, যাতে আমরা কূটনীতির দরজা খোলা রাখা নিশ্চিত করতে পারি। রবিবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, জেলেনস্কি তাদের সাম্প্রতিক ফোনালাপে বাইডেনকে দেশটি সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। জেলেনস্কির মতে, এই ধরণের সফর ইউক্রেনের চারপাশে উত্তেজনা প্রশমিত করার প্রচেষ্টাকে সহজতর করার জন্য “একটি শক্তিশালী সংকেত” হবে। 

পশ্চিম এবং কিয়েভ সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আগাসন সম্পর্কে অভিযোগ করে আসছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিতি পেসকভ এই দাবীকে “শূন্য এবং ভিত্তিহীন” বলে অভিহিত করেছেন, যা উত্তেজনা বাড়ানোর কৌশল হিসাবে কাজ করে এবং উল্লেখ করেন যে রাশিয়া কারও জন্য কোনও হুমকি সৃষ্টি করেনি।

 

 

কিউটিভি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৬

▎সর্বশেষ

ad