ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভারতে কমল সংক্রমণ এবং মৃত্যু

admin | আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২২ - ১১:৫২:৪৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের হার ২০ শতাংশ কমেছে। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৪৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে কেরালাতেই মৃত্যু হয়েছে ১৭৮ জনের।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪০৯ জন, যা সোমবারের তুলনায় ২০ শতাংশ কম।

একই সঙ্গে কমেছে দৈনিক সংক্রমণের হারও। মঙ্গলবার ভারতের সংক্রমণের হার ২.২ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪৭ জনের। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮২ হাজার ৮১৭ জন। এর ফলে মোট চার কোটি ১৭ লক্ষ ৬০ হাজার ৪৫৮ জন করোনা মুক্ত হলেন।

সোমবার ভারতে ১২ লক্ষ ২৯ হাজার ৫৩৬টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ৪৪ লক্ষেরও বেশি করোনার টিকা দেওয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউটিভি/অনিমা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫২

▎সর্বশেষ

ad