ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘যত জিতব তত নম্র হতে হবে’, জয় পেয়ে বললেন মমতা

admin | আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২২ - ০৯:২২:০৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন এবং কলকাতা পৌর করপোরেশনের নির্বাচনের পর এবার বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পৌর করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। সোমবার এ নির্বাচনের ফল ঘোষিত হয়। 

জয়ের পর মমতা বন্দোপাধ্যায় বলেছেন, “যত জিতব তত নম্র হতে হবে।”

এর মধ্যে বিধাননগর, চন্দননগর, আসানসোলে গতবারও জিতেছিল তৃণমূল। তবে এবার নতুন করে শিলিগুড়ি দখল করেছে দলটি।

বিধাননগর করপোরেশনের ৪১টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩৯টি, কংগ্রেস ১টি ও অন্য দল ১টি ওয়ার্ডে জয়ী। চন্দননগর পৌর করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩১টি ও বামফ্রন্ট ১টি ওয়ার্ডে জয়ী।

এদিকে আসানসোলের ১০৬টি ওয়ার্ডের মধ্যে ৯১টিতে এবং শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩৭টি আসনে জয় পেয়েছে তৃণমূল। 

তৃণমূলের জয়ের পর দলটির নেতাকর্মী-সমর্থকরা উৎসবে মেতে উঠেছে। এই জয়ের পর টুইটে করে জয়ী ও সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউটিভি/অনিমা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২১

▎সর্বশেষ

ad