ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সৌদি হামলায় গুড়িয়ে গেল ইয়েমেনের টেলিকমিউনিকেশন ভবন

admin | আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২২ - ০৭:২৮:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  ইয়েমেনের রাজধানী সানার ওপর সৌদি আরবের ভয়াবহ বিমান হামলায় আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন্স কোম্পানির একটি ভবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।

তিন সপ্তাহ আগে ইয়েমেনের ওপর সৌদি আরবের এ ধরনের হামলায় সারাদেশের আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর নতুন করে এই হামলা চালানো হলো।

স্থানীয় সময় গত রাত দুইটায় সানার আস-সাওরা এলাকায় সৌদি জঙ্গিবিমান থেকে দুই দফা হামলা চালানো হয় এবং এতে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। হামলায় ওই ভবন ছাড়াও আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানুয়ারি মাসের শেষদিকে সৌদির জঙ্গিবিমান থেকে শহরের টেলিকমিউনিকেশন ভবনে হামলা চালানো হয় যার ফলে ইয়েমেন জুড়ে কয়েকদিন যাবত ইন্টারনেট এবং টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ছিল।

ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ বলছে, ইয়েমেনি টেলিকমিউনিকেশন ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের হামলা চালানোর মূল কারণ হচ্ছে- তারা ইয়েমেনের ওপর আরো হত্যা এবং অপরাধযজ্ঞ চালাতে চায় এবং সে খবর যাতে আন্তর্জাতিক বিশ্ব জানতে না পারে।

কিউটিভি/অনিমা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮

▎সর্বশেষ

ad