ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ গেল ফিলিস্তিনি কিশোরের

admin | আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২২ - ০৩:৫৯:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দখলীকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে সংঘর্ষের সময় ফিলিস্তিনের ১৭ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সোমবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারি বার্তা সংস্থা ওয়াফা এ খবর জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত বছর শেষের দিকে একজন ইসরায়েলিকে হত্যার দায়ে অভিযুক্ত মুহাম্মদ জারাদাত। রবিবার দিনশেষে তার বাড়ি ধ্বংস করতে সিলাত আল হারিদিয়ায় উপস্থিত হয় ইসরায়েলি সেনারা। এসময় তারা হত্যা করে মোহাম্মদ আবু সালাহ নামের ওই বালককে। 

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এসময় সেনাবাহিনী ও ফিলিস্তিনি অস্ত্রধারীদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের দাবি, ওই বাড়িটি ভাঙতে যাওয়ার সময় সেখানে সহিংস দাঙ্গা দেখা দেয়। এতে অংশ নেয় কয়েক শত ফিলিস্তিনি। তাদের কেউ কেউ ইসরায়েলি সেনাদের দিকে বিস্ফোরক ছুড়ে মারে। নিহত কিশোরের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে সেনারা তাদের বিবৃতিতে বলেছে, সেনারা একদল সশস্ত্র দাঙ্গাকারীকে শনাক্ত করে। এরপর তাদের হুমকি নিষ্ক্রিয় করার জন্য গুলি ছোড়ে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গুলিতে আহত হয়েছেন ১০ জন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বরে ইহুদিদের অবৈধ আউটপোস্ট হোমেশের কাছে একটি গাড়িতে থাকা এক ইসরায়েলিকে গুলি করে হত্যার জন্য দায়ী করা হয়েছে জারদাতকে। এ অভিযোগে এর আগে সেনাবাহিনী বলেছে, তারা জারদাতের বাড়ির একটি ফ্লোর ভেঙে দেবে।

 

 

কিউটিভি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৯

▎সর্বশেষ

ad