ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

গাছের জন্য গাইতে গাইতে গাছ চাপায় মৃত্যু

admin | আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২২ - ১০:০২:০৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর ২৪ পরগনায় নারিকেল গাছ মাথায় পড়ে মৃত্যু হয়েছে সৌমিতা দাস চৌধুরী নামের এক তরুণীর। শনিবার, গাছটি আচমকাই ভেঙে পড়ে সৌমিতা এবং কয়েক জন সঙ্গীর মাথায়। সৌমিতার ঘাড়ে-মাথায় আঘাত লাগে। কান-মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। অজ্ঞান হয়ে যান তিনি। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

সৌমিতার বাড়ি বেলঘরিয়া থানার ২৮ নম্বর বিএন ঘোষাল রোড এলাকায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ় নিয়ে পড়াশোনা করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ২০২১ সালের অক্টোবরে বেশ কিছু তরুণ-তরুণী মিলে একটি গ্রুপ তৈরি করেন। নাম দেওয়া হয়, ‘গাছেদের জন্য গান।’ রাজ্যের বিভিন্ন এলাকায় গাছ সংরক্ষণের বার্তা দিতে ঘুরে ঘুরে গান গেয়ে প্রচার করেন। গান গেয়ে পাওয়া টাকা দিয়ে গাছ লাগানো হয়।

গ্রুপের এক সদস্য মিন্টু বিশ্বাস বলেন, ‘‘আমরা সুন্দরবনের গোসাবা, পাথরপ্রতিমায় গাছ লাগিয়েছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলক ভাবে ম্যানগ্রোভ লাগিয়েছি।’’ সৌমিতা গান গাইতেন গাছেদের নিয়ে। গাছের প্রতি তার ভালবাসা ছিল দেখার মতো, জানালেন বন্ধুরা। সেই গাছই যে প্রাণ কেড়ে নেবে সৌমিতার, তা মেনে নিতে পারছেন না বন্ধুরা।

শনিবার উত্তর ২৪ পরগনার যশুর এলাকায় একটি বাগানে কয়েকটি গানের দলকে আমন্ত্রণ করা হয়েছিল। সৌমিতা গান করছিলেন। সেই সময়ই একটি নারকেল গাছ ভেঙে পড়ে। দীপ্তার্ক ধর এবং মিন্টু বিশ্বাস-সহ কয়েক জন আহত হন। পরিবেশকর্মী রাহুল দেব বিশ্বাস বলেন, ‘‘সৌমিতা প্রকৃতিকে ভালবাসতেন। ওর মৃত্যুতে প্রকৃতি বাঁচাও আন্দোলন কিছু হলেও ক্ষতিগ্রস্ত হল।’’

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউটিভি/অনিমা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০২

▎সর্বশেষ

ad