সাড়ে চারশ’ কেজির টুনা নারী জেলের জালে!

admin | আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২২ - ০৩:২৫:০৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে এক নারী জেলের জালে সাড়ে চারশ’ কেজি ওজনের ব্লু ফিন টুনা মাছ ধরা পড়েছে। কয়েক কোটি টাকা দাম বিপন্ন প্রজাতির এই মাছটির। দৈত্যাকার ওই মাছ নৌকায় তোলার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। টাইমস অব ইন্ডিয়ার।

মাছটি ধরা পড়েছে আমেরিকার নিউ হ্যামশায়ারের হ্যাম্পটন বিচে। মিশেল ব্যান্সউথজ সিসেল নামে এক নারী মৎস্যজীবীর জালে উঠেছে এই মাছটি। কীভাবে সেই মাছটিকে নিজের নৌকায় একা হাতেই টেনে তুলেছেন তার একটি ভিডিও তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

এই প্রথম নয়, এর আগেও বিশালাকার মাছ ধরেছিলেন মিশেল। ২০২১ সালে ১২০ কেজি ওজনের একটি মাছ ধরা পড়েছিল তার জালে। গত অক্টোবরেও ৬৪৩ কেজি ওজনের একটি ব্লু ফিন টুনা মাছ ধরে সংবাদের শিরোনামে এসেছিলেন মিশেল। ২০১৫ থেকে সমুদ্রে মাছ ধরছেন মিশেল। তবে ৬৪৩ কেজি ওজনের টুনা ধরার পর বেশ পরিচিতি পেয়েছেন নারী এই মৎস্যজীবী।

২০১৯ সালে ২৭৮ কেজি ওজনের একটি ব্লু ফিন টুনা বিক্রি হয়েছিল ৩১ লাখ ডলারে যা বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি টাকার বেশি।
 

 

 

কিউটিভি/আয়শা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০১

▎সর্বশেষ

ad