তালেবানের সহায়তা চান যুক্তরাষ্ট্রের জেনারেল!

admin | আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২২ - ০৮:৫৯:৪১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য ও এশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন কমান্ডার জেনারেল মাইকেল কুরিলা আইএসআইএস ও আল কায়েদাকে প্রতিহত করতে তালেবানের সহায়তা চেয়েছেন।  তালেবান এ ব্যাপারে সহায়তা দেবে বলে আশা প্রকাশও করেছেন তিনি।

এ ব্যপারে জেনারেল কুরিলা বলেন, আমার ব্যক্তিগত মতামত, দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আমরা তালেবানের সঙ্গে এক হয়ে আইএসআইএস খোরাসানের বিরুদ্ধে কাজ করতে পারি। তিনি আরো বলেন, দূর থেকে আফগানিস্তানে আইএসআইএস ও আল কায়েদার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা কঠিন কিন্তু অসম্ভব নয়।  ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তান থেকে নিজেদের  সামরিক মিশন গুটিয়ে সকল সৈন্যকে দেশে ফিরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।

সূত্র: দ্য খামা প্রেস

 

 

কিউটিভি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৭

▎সর্বশেষ

ad