করোনায় এক দিনে প্রাণ গেল ৩৮ জনের, শনাক্ত বেড়ে ৯৩৬৯

admin | আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২২ - ০৫:০৭:০৩ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জনে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জনে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ। এর আগে গতকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) দেশে করোনাভাইরাসে ২৯ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন আরো ৮ হাজার ৩৪৫ জন।

 

 

কিউটিভি/আয়শা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৪

▎সর্বশেষ

ad