আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ পুলিশের কাছে ২০২০ সালের জুনে লকডাউনের সময় আয়োজিত জন্মদিনের পার্টিতে বরিস জনসন বিয়ারের ক্যান হাতে একটি ছবি রয়েছে। পুলিশ ওই পার্টির মাধ্যমে করোনাকালীন বিধিনিষেধ ভঙ্গ করা হয়েছিল কিনা তা কিছুদিন ধরে তদন্ত করে দেখছে। বিষয়টি নিয়ে প্রচণ্ড চাপের মুখে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাঁর নিজের দলেই এ নিয়ে রীতিমত বিদ্রোহ দেখা দিয়েছে।
গত দুদিনে বরিস জনসনের ৫ জন সহযোগী পদত্যাগ করেছেন এ বিতর্কের জেরে। তদন্তকারী কর্মকর্তা স্যু গ্রে মেট্রোপলিটন পুলিশকে সামাজিক মেলামেশার বিধি ভঙ্গ করে ডাউনিং স্ট্রিটে আয়োজিত পার্টির যে ৩০০ ছবি জমা দিয়েছেন, বরিসের বিয়ার হাতে ছবিটি তার অন্যতম।
সূত্র : গার্ডিয়ান।
কিউটিভি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪






