দুই সমকামীর ফাঁসি কার্যকর ইরানে

admin | আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২২ - ০৫:১৪:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  দুই সমকামী যুবকের ফাঁসি কার্যকর করা হয়েছে ইরানে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে মারাঘে কারাগারে দুই বন্দীকে এ শাস্তি দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস মনিটরের বরাতে এ খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল।

খবরে বলা হয়েছে, সমকামিতায় অভিযুক্ত ওই দুই যুবক গত ৬ বছর ধরে কারাগারটিতে বন্দী ছিলেন। গত রবিবার মেহেরদাদ করিমপউ এবং ফরিদ মোহাম্মদি নামে ওই দুই যুবকের ফাঁসি কার্যকর হয়।

ইরানে সমকামিতা আইনত নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ এবং এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

কিউটিভি/অনিমা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

▎সর্বশেষ

ad