আমি রেগে কথা বলি নাকি ভালোবেসে বলি?

admin | আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২২ - ১০:৪২:০০ এএম

আন্তর্জাতিক ডেসক্ : ভারতের লোকসভায় মহুয়া মৈত্রের বক্তৃতা মানেই বিজেপিকে তুলোধোনা। বৃহস্পতিবার বক্তৃতার জন্য বরাদ্দ নির্দিষ্ট সময়ের আগেই নাকি তার মাইক বন্ধ করে দেন লোকসভার চেয়ারে থাকা স্পিকার। বক্তৃতা দেওয়ার সময় মহুয়াকে লোকসভার চেয়ারে থাকা স্পিকার বলেছিলেন, ‘মহুয়াজি ভালোবেসে বলুন।’

মহুয়া বলেন, শাসক দলকে বিরোধী সাংসদের কণ্ঠরোধ করা থেকে বিরত রাখতে বিরোধীদের একত্রিত হতে হবে। মহুয়া মৈত্র অপর এক টুইট বার্তায় লেখেন, ‘লোকসভা স্পিকার আমাকে কথা বলার জন্য অন্তত ১৩ মিনিট দিয়েছিলেন। এই আবহে আমার বক্তৃতা আটকানো নিয়ে আমি তাকে প্রশ্ন করলে তিনি বলেন যে ঘটনার সময় তিনি চেয়ারে ছিলেন না, তাই তাকে আমি দোষ দিতে পারি না। যখন আমি তাকে আরও চেপে ধরি, তখন তিনি বলেন, ‘এটা আমার মহানুভবতা ছিল যে আমি আপনাকে ১৩ মিনিটের জন্য কথা বলতে দিয়েছিলাম। অবিশ্বাস্য।’

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৩

▎সর্বশেষ

ad