পররাষ্ট্রমন্ত্রী সস্ত্রীক করোনা আক্রান্ত

admin | আপডেট: ৩১ জানুয়ারী ২০২২ - ০৭:৫১:৩৫ পিএম

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ এক ক্ষুদে বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ‌্য জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ও তার সহধর্মিণী সেলিনা মোমেনের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তা‌দের উল্লেখযোগ্য কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া নেই।

 

 

কিউটিভি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৮

▎সর্বশেষ

ad