ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নাকে নেওয়া যাবে করোনার টিকা, ট্রায়ালের ছাড়পত্র দিল ভারত

admin | আপডেট: ২৮ জানুয়ারী ২০২২ - ০৩:৩৮:৩৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  সূচ ফুটিয়ে নয়, এবার অনেক সহজেই নেওয়া যাবে করোনার টিকা। নাক দিয়ে টেনে নেওয়া যাবে করোনার টিকা। এমন টিকা নিয়ে কাজের কথা অনেক দিন ধরেই চলছে। ভারতীয় টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক সেই কাজে অনেক দূর এগিয়েও গিয়েছে। শুক্রবার সেই টিকা ট্রায়ালের ছাড়পত্র দিল The Drugs Controller General of India বা DCGI।

ভারতে বায়োটেকের কোভ্যাক্সিন ইতিমধ্যেই ১৫ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরীদের দেওয়া শুরু হয়েছে। এবার সেই একই সংস্থার Intranasal টিকা দেওয়ার প্রস্তুতি শুরু হতে চলেছে।

একদিন আগেই কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড দু’টি টিকাকেই ভারতের খোলা বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু বিশেষ ক্ষেত্রে খোলা বাজার থেকেই এই টিকা কিনে নেওয়া যাবে এর পরে। 

তার পরের দিন Intranasal টিকার বুস্টার ডোজ হিসাবে পরীক্ষা করার সিদ্ধান্তও খুবই কার্যকর হতে চলেছে বলে মনে করছেন অনেকে। আগামী দিনে কোভিডের সঙ্গে লড়াই করার জন্য এবং কোভিডকে থামানোর জন্য এই দু’টি পদক্ষেপ অত্যন্ত কাজের হতে চলেছে। 

অনেকেই সূচ ফুটিয়ে টিকা নিতে ভয় পান। নানা ধরনের সংস্কারও রয়েছে অনেকের মধ্যে। তাদের অনেককেই Intranasal টিকা দিয়ে সাহায্য করা যেতে পারে আগামী দিনে। সেই কারণেই এই টিকার কথা বহু দিন ধরেই ভাবা হচ্ছে। সেই লক্ষ্যে আরও এক ধাপ এগোন গেল। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউটিভি/অনিমা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৮

▎সর্বশেষ

ad